জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ টানা দ্বিতীয় বারের মতো মর্যাদাপূর্ণ ‘ডব্লিউএসবিআই এসডিজি অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা ওয়ার্ল্ড সেভিংস অ্যান্ড রিটেইল ব্যাংকিং ইনস্টিটিউটের (ডব্লিউএসবিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার সাইমনের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন।
