আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরায় প্রথম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় আসামী মোশাররফ হোসেনের জামিন না’মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহষ্পতিবার (১৫ অক্টোবর) সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস ম-ল আসামীপক্ষের আইনজীবীর জামিন আবেদন শুনানী শেষে এ আদেশ দেন। আসামী মোশাররফ হোসেন (৫৫) সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের আছিদুর রহমান খান চৌধুরীর ছেলে। সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক জানান, প্রথম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামী মোশাররফ হোসেন বৃহষ্পতিবার তার আইনজীবী শফিউল ইসলাম শফির মাধ্যমে আদালতে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানী শেষে বিচারক বিলাস কুমার ম-ল তার জামিন আবেদন না’মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তাকে বিকেলে কারাগারে পাঠনো হয়েছে। উল্লেখ্য সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের এক নারী একমাত্র সন্তানকে দাদীর কাছে রেখে যশোরের বাগআঁচড়া দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে তার মেয়ে দাদী ও চাচীর কাছে থেকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করতো। গত ১০ অক্টোবর বিকেল তিনটার দিকে ঝাউডাঙ্গার মোশাররফ হোসেন ওয়ারিয়া গ্রামে তার দুলা ভাইয়ের বাড়িতে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করাকালীনন শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। মোশাররফ শিশুটিকে খাওয়ার দেওয়ার প্রলোভন দেখিয়ে ছাদে নিয়ে ধর্ষণ করেছে বলে দাদী ও চাচীকে জানায়। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদি হয়ে মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারায় থানায় মোশাররফ হোসেনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।
The post সাতক্ষীরায় প্রথম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামী কারাগারে appeared first on Matrijagat.
