সাজেকে অবরোধকারীদের উপর হামলা, ভাংচুরের অভিযোগ ও তাদের দাবীর সমর্থনে আজ শনিবার খাগড়াছড়ি ও রাঙ্গামাটি দুই জেলায় ছাত্র- জনতার সংগ্রাম পরিষদের আধা বেলা ডাকা সড়ক অবরোধ চলছে ।
অবরোধের কারনে খাগড়াছড়ি - ঢাকা - চট্টগ্রামসহ আভ্যন্তরীন সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। অবরোধকারীরা সকালে দক্ষিণ খবর পড়িয়া এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের করে পরে আইন শৃংখলা বাহিনী তা সরি ফেলে। অবরোধের কারনে এখনো কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে অবরোধের কারনে কিছু মানুষ বিপাকে পড়েছেন।
খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন জানান অবরোধে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য যে বৃহস্পতিবার(২৪ অক্টোবর) রাঙ্গামাটির সাজেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে ডাকা সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ ও ঘরবাড়ি-দোকানপাঠ ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক নির্মল চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অবরোধের ঘোষনা দেয়।
