আজ সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার রয়েল প্লাস কনভেনশন সেন্টারে সংগঠনটির আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন আব্দুল মোমেল খান চৌধুরী (সান্টু চৌধুরী)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—কার্যকরী সভাপতি মো. শহিদুল্লাহ (ইএসএল), যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম শফি, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম সাগর, দপ্তর সম্পাদক শওকাত হোসেন বাবলু এবং বন্দর সম্পাদক আব্দুল জলিল (মোঝ ভাই)। এ ছাড়া কমিটির আরও দুজন সদস্যের নাম পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
সভায় বক্তারা সংগঠনের ঐক্য, সদস্যদের পারস্পরিক সহযোগিতা এবং ডাম্পার ট্রাক মালিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক উন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন। কমিটি ঘোষণার পর জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানানো হয়।
The post সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির প্রস্তাবিত কমিটি ঘোষণা appeared first on ভোরের চেতনা.
