বাগেরহাটে পূজামণ্ডপে যুবদল নেতা আবুল হাসানের আর্থিক সহায়তা
বাগেরহাট প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৩৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল হাসান। এ সময় তিনি মণ্ডপ পরিচালনা কমিটির হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার কোটাপাড়া ইউনিয়নের দেপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপগুলোর নিরাপত্তা ও আয়োজনের খোঁজখবর নেন।
পূজা উদ্যাপন কমিটিগুলোর সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবে প্রতিটি মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেন আবুল হাসান।
এ সময় তিনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই নীতিতে কোনো বিভেদের স্থান নেই। এ দেশে আমার যেমন অধিকার, আপনারও ঠিক ততটুকুই অধিকার রয়েছে।”
আবুল হাসান আরও বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতি ও শান্তিতে বসবাস করছেন। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে উদ্যাপনে তাঁরা পাশে থাকবেন।
অনুষ্ঠানে পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আর্থিক সহায়তা ও সম্প্রীতির উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতারা।
