ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবির গুলশান বিভাগ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তারের পর দিলীপ কুমার আগরওয়ালাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সিআইডিতে একটি মামলার তদন্ত চলছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে দিলীপ কুমারকে গ্রেপ্তার করেছিল তৎকালীন র্যাব। পরে তিনি জামিনে বের হয়ে আসেন।
