সাভারে কাজী জাবের (৩৪) নামে ইতালি প্রবাসী এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নিখোঁজ ব্যক্তির বাবা বাচ্চু কাজী সাভার মডেল থানায় তার নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ প্রবাসী জাবেরের বাবা বাচ্চু কাজী জানান, জাবের গত ৫ অক্টোবর ইতালি থেকে বাংলাদেশ আসে। বুধবার সকাল ১১ টার দিকে সাভার সবুজবাগ এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপরে সাভারে বিভিন্ন বন্ধু ও আত্নীয় স্বজনদের বাড়িতে খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কোনও সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবারা সাভার মডেল থানায় তার সন্ধানের জন্য জিডি করেছি।
এ সময় তিনি আরও বলেন, আমাদের সুখের সংসার ছিল। আমাদের কারো সঙ্গে বিরোধ নেই। কেনও আমার ছেলে নিখোঁজ হল বুঝতে পারছি না।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঢাকা পোস্টকে জানান, আমরা একটি জিডি পেয়েছি। তাকে খুঁজে বের করার জন্য পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
লোটন আচার্য্য/ এনটি
