Published : 24 Oct 2026, 11:23 PM
Updated : 24 Oct 2026, 11:25 PM
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ে শনিবার এ সিদ্ধান্ত হয়েছে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সচিব ও শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিং করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ফলাফল প্রসঙ্গে বিস্তারিত তথ্য ২৬ তারিখে জানানো হবে।”
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ অগাস্ট শেষ হয়।
এবারের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়। বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি বোর্ডে কয়েক জেলায় পরীক্ষা পরে নেওয়া হয়।
