সিদ্ধার্থ মলহোত্রাছবি: Instagram
Published on
:
1 min read
পরিবারে শীঘ্রই আসতে চলেছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তান জন্মের অপেক্ষায় সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবাণীর পরিবারে। তবে এসবের মাঝেই পায়ে চোট পেয়েছেন বলি তারকা। সম্প্রতি, ‘দ্য বন’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে সে কথা নিজেই জানিয়েছেন সিদ্ধার্থ। তাঁকে পায়ে ‘ওয়াকিং বুট’ পরে থাকতেও দেখা গিয়েছে।
ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আমি ‘ব্রেক আ লেগ’ কথাটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম।’ যদিও ঠিক কী ভাবে চোট পেয়েছেন অভিনেতা, তা এখনও জানাননি। একইসঙ্গে হাসপাতালে ভর্তি কি না, সে কথাও জানা যায়নি।
কিছু দিন আগেই স্ত্রী ও কন্যার সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন সিদ্ধার্থ। পরিবারের সকলের সঙ্গে ছুটি কাটানোর নানা মুহূর্ত ভাগ করেছেন তিনি। গত ৭ অক্টোবর দ্বিতীয় সন্তান আগমনের খবর জানিয়েছিলেন সিড-কিয়ারা।
২০২৫ সালের জুলাইয়ে প্রথম সন্তানের জন্ম দেন তারকা দম্পতি। কন্যাসন্তানের নাম রেখেছেন সারায়াহ মলহোত্রা। বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে এর আগেও একাধিকবার মুখ খুলেছেন সিদ্ধার্থ। সম্প্রতি, ‘বিগ বস ২০’-এর মঞ্চে সলমন খানের সঙ্গে কথোপকথনের সময়ে অভিনেতা জানিয়েছিলেন, বাবা হওয়া তাঁর জীবনের অন্যতম সেরা অনুভূতি।
