পর্যটন নগরী কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান (পাহাড়তলী) রহমানিয়া মাদরাসা এতিমখানা ও হেফজখানার উদ্যোগে ৫০তম বার্ষিক সভা এবং পাগড়ি প্রদান সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রহমানিয়া মাদরাসা এতিমখানা ও হেফজখানার মাঠে বিশাল বার্ষিক সভায় রহমানিয়া মাদরাসার পরিচালক মুফতি মুহাম্মদ সোলাইমান কাসেমীর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে আলোচনা রাখেন কক্সবাজার টেকনাফ জামিয়া ইসলামীয়া মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি মুহাম্মদ কেফায়েতুল্লাহ শফিক।
মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মাহমুদুল করীমের উপস্থাপনায় বার্ষিক সভায় প্রধান বক্তার আলোচনা রাখেন খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান ছিদ্দিক (কুয়াকাটা বরিশাল)।
বিশেষ বক্তা কক্সবাজার রামু এমদাদুল উলুম জোয়ারিয়ানালা মাদরাসার মুহতামিম আল্লামা হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল হকসহ বিভিন্ন আলেম উলামাগণ আলোচনা রাখেন।
প্রতিবছরের ন্যায় এবারেও ২০২৬ইং মোট ৫জন হিফয সমাপ্তকারীদের পাগড়ী প্রদান করা হয় হিফযদের মধ্যে ইনানী ইমামের ডেইলপাড়ার মুহাম্মদ শফিউল্লাহ এর পুত্র হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ, চৌফলদন্ডীর মোহাম্মদ আকতার কামালের পুত্র হাফেজ মুহাম্মদ তামজিদ কামাল, এস.এমপাড়ার মোহাম্মদ বাদশাহ মিয়ার পুত্র হাফেজ মুহাম্মদ সায়েমুল ইসলাম, পূর্ব পাহাড়তলীর মুহাম্মদ নুরুল ইসলামের পুত্র হাফেজ মুহাম্মদ নাঈমুল ইসলাম ও লাঙ্গলকোর্ট কুমিল্লার পুত্র মুহাম্মদ আরফাতুর সিয়াম।
বার্ষিক সভায় রহমানিয়া মাদরাসার পরিচালক মুহাম্মদ সোলাইমান কাসেমী উদ্বোধনী বক্তব্য বলেন, তিনি মাদরাসার সাফল্য উন্নতির জন্য এবং শিক্ষার্থীরা যেন ভালো অর্জন করতে পারে তাই সকলের কাছে দোয়ার আর্জি চান।
এসময় সাংবাদিক মুহাম্মদ মঞ্জুর আলম, সাংবাদিক মুহাম্মদ খায়রুল বশর, সাংবাদিক মুহাম্মদ শহিদুল ইসলাম শহীদ, রহমানিয়া মাদরাসা এতিমখানা ও হেফজখানা মাদরাসার সকল শিক্ষকগণ, মাদরাসা পরিচালনা কমিটিগণ, অতিথি এবং স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে আঞ্জুমানে ইত্তেহদুল মাদারিস বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে ১৪৪৬-৪৭হি. মোতাবেক ২০২৬-২৬ ইং শিক্ষাবর্ষের কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় শীর্ষ মেধা তালিকায় উত্তীর্ণ ৪জন ছাত্রকে পুরস্কার দেওয়া হয় যার মধ্যে মুহাম্মদ শহিদুল ইসলাম,
মুহাম্মদ শিহাবুদ্দীন, মুহাম্মদ ওসমান গনি, মুহাম্মদ ওমর ফারুক এবং সংশ্লিষ্ট ক্লাস শিক্ষকদেরকে নগদ টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হয় যার মধ্যে শিক্ষকরা হলেন মাওলানা মোহাম্মদ নুরুল আমিন, মাওলানা মুহাম্মদ আতিক উল্লাহ ও মাওলানা মাহমুদুল করিম।
বিআলো/আমিনা