নিজস্ব প্রতিবেদক · ১৯ অক্টোবর, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ২৭ জনকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা, বিদেশি মদ, ভারতীয় টমেটো ও কম্বল জব্দ করা হয়।
এদিকে ট্রাফিক পুলিশের অভিযানে ৮১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এসএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসএমপির জানায়, রোববার (১৮ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং বিনা পরোয়ানায় ও মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আটক ব্যক্তিরা রয়েছেন।
একইসঙ্গে অভিযানে ২৫টি ইয়াবা বড়ি, ৩৯ বোতল বিদেশি মদ, ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটো ও ৫৪টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয় বলে ফেসবুক পোস্টে জানায় এসএমপি।
অন্যদিকে, ট্রাফিক বিভাগের অভিযানে মোট ৮১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৩৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৪৪টি যানবাহন জব্দ করা হয়েছে।
এসএমপি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
গুগলে আমাদের খবর পেতে
