নাটোরের সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের আয়োজনে সাধারণ জ্ঞান ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের একশিং তাড়াই দারুল উলুম ইসলামিয়া ক্বওমিয়া হাফেজিয়া মাদ্রাসায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল বাংলাদেশের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান সাদী, সিনিয়র সহসভাপতি মুফতি জাকারিয়া মাসউদ, মিডিয়া সম্পাদক আবু জাফর সিদ্দিকী, সদস্য কাওসার আহমেদ, মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল মান্নান কাসেমী, শিক্ষক ও কলামিস্ট আব্দুল আজিজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সাদিকুল ইসলামসহ অনেকে।
আয়োজকদের মতে, ইসলামিক সাংস্কৃতিক চর্চা, ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইসলামী জ্ঞান, নৈতিকতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
The post সিংড়ায় সাধারণ জ্ঞান ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত appeared first on ভোরের চেতনা.
