রাজধানীর যমুনা ফিউচার পার্কে আয়োজিত ‘রক এন রিদম ৫: নো লিমিটস ইন দ্য জোন’ কনসার্টে উপচে পড়া ভিড় দেখা গেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস ও তার দল নগরবাউলের পরিবেশনা শুরুর আগে নিরাপত্তাবেষ্টনী ভেঙে কনসার্ট প্রাঙ্গণে প্রবেশ করেন হাজারো ভক্ত-অনুরাগী।
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্কের কার্নিভ্যাল অ্যারেনায় কনসার্টটির আয়োজন করা হয়। প্রিয় শিল্পীদের সরাসরি পরিবেশনা উপভোগ করতে দুপুর থেকেই ভেন্যুর সামনে ভিড় জমাতে শুরু করেন দর্শকেরা। সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শকদের উপস্থিতিতে পুরো চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
একপর্যায়ে জেমসের মঞ্চে ওঠার আগে নিরাপত্তাবেষ্টনী ভেঙে হাজারো দর্শক ভেতরে প্রবেশ করেন। এতে কনসার্ট প্রাঙ্গণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
বিনা টিকিটে কিংবা অনিয়ন্ত্রিতভাবে দর্শকদের প্রবেশের কারণে ভোগান্তিতে পড়েন নির্ধারিত মূল্যে টিকিট কিনে আসা দর্শকেরা। অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে তারা কাঙ্ক্ষিত পরিবেশে কনসার্ট উপভোগ করতে পারেননি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় একপর্যায়ে কর্তৃপক্ষ প্রধান ফটকগুলো খুলে দিতে বাধ্য হয়। এতে টিকিট কেটে আসা দর্শকদের মধ্যে অসন্তোষ আরও বাড়ে।
কনসার্টটির অন্যতম আকর্ষণ দীর্ঘ ১২ বছর পর ওয়ারফেজের সঙ্গে মঞ্চে পারফর্ম করছেন গিটারিস্ট ও সংগীতশিল্পী অনি হাসান। এ ছাড়া পরিবেশনায় অংশ নিচ্ছেন নগরবাউল জেমস, এআরকে ব্যান্ডের হাসান, ওয়ারফেজ, অর্থহীন, শূন্য এবং এ কে রাহুল।
এর আগে সংবাদ সম্মেলনে আয়োজন সম্পর্কে অ্যাডভেঞ্চার কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক জনি বলেন, ‘রক এন রিদম’-এর পঞ্চম সিজনে এমন কিছু নতুনত্ব আনা হয়েছে, যা বাংলাদেশের কনসার্টের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। তাদের লক্ষ্য শুধু একটি কনসার্ট আয়োজন নয়, বরং দর্শকদের জন্য নতুন পরিবেশ ও অভিজ্ঞতা তৈরি করা।
তিনি আরও বলেন, চলতি বছরের অন্যতম বড় কনসার্ট হিসেবে আয়োজনটি দর্শকদের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। উন্মুক্ত আকাশের নিচে কনসার্ট হওয়ায় দর্শকেরা প্রিয় শিল্পীদের সরাসরি পরিবেশনা উপভোগের পাশাপাশি প্রাণবন্ত পরিবেশের অভিজ্ঞতা নিতে পারবেন বলে আশা করছেন আয়োজকেরা।
যে আই
