অনলাইন ডেস্ক: কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিসোর্টটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার দোলন আচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
১৭ অক্টোবর শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে টুপটুপের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দোলন আচার্য জানান, নিহত ব্যক্তিরা সবাই পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুন লাগার খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মোট কতজন হতাহত হয়েছেন, তা জানতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
