আব্দুল বাছিত খান,মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের পালিতকোনা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে গুণীজন সংবর্ধনা গত মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমীর রাতে অনুষ্টিত হয়।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি নন্দলাল দেবনাথের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক জ্যোতিষ মোহন্ত-এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, মন্দিরের উপদেষ্টা ডা. রাকেশ মোহন্ত, সাংবাদিক আব্দুল বাছিত খান।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শায়েখ আহমদ, পালিতকোনা সার্বজনীন দুর্গা মন্দিরের উপদেষ্টা মন্ডলীর সদস্য উপানন্দ দেবনাথ, নগেন্দ্র দেবনাথ,খিতেশ দেবনাথ, রতিশ দেবনাথ, পতনঊষার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিধান দেবনাথ, মন্দির কমিটির সহ-সভাপতি রানু দেবনাথ, সাধারণ সম্পাদক প্রদীপ শর্মা, কোষাধ্যক্ষ অরবিন্দু দেবনাথ, প্রবাসী সদস্য কিরণ দেবনাথ,সহ-কোষাধ্যক্ষ অসিত দেবনাথ, প্রচার সম্পাদক বুলু শীলসহ মন্দির পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় উক্ত মন্দিরের ভূমিদাতা স্বর্গীয় বৃন্দাবন দেবনাথ, মন্দির সংস্কার কাজে আর্থিক সহযোগীতাকারী আমেরিকা প্রবাসী কল্পনা রানী দেব এবং আর্থিক ও সার্বিক সহযোগীতার মন্দিরের সাবেক সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী সাগর দেবনাথ। অনুষ্ঠানে সকলের পরিবারের প্রতিনিধিরা সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের জন্য মন্দির পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান।

