যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আবারও সংঘাত শুরু হলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবার। তাঁর দাবি, ইরানের প্রতিরোধক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের সব সামরিক সক্ষমতা ব্যবহার করা থেকে বিরত রেখেছে।
ইউরোপ ও ন্যাটো যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়নি—এমন বক্তব্যকে উপহাস করে মোখবার বলেন, এটি একটি কৌতুক। যুক্তরাজ্যে থাকা ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। ইউরোপের অধিকাংশ দেশেও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটি থেকেই তারা সংঘাতে জড়িয়েছে এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেন তিনি।
২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর মোহাম্মদ মোখবার অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
সূত্র: আল-জাজিরা
