আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর সিনিয়র মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মৃধা মো. মাসুদ রানার পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকালে মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
মৃধা মো. মাসুদ রানা এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এবং ঘিওর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কুস্তা কবরস্থানের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সভায় মাদ্রাসার অধ্যক্ষ মো. ইউনুছ মিয়া, সহকারী অধ্যাপক মো. মহিদুর রহমানসহ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
