Published on
:
1 min read
বাংলাদেশের সমস্ত হাসপাতালের লাইব্রেরিতে রাখতেই হবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা দু'টি সহ তিনটি বই। সমস্ত সরকারি এবং বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের লাইব্রেরিতে ওই তিনটি বই রাখতেই হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ দিয়েছে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রক। এই নির্দেশ জারি পরে শুরু হয়েছে বিতর্ক।
এর আগে, প্রাইমারি স্কুলগুলিতে এই তিনটি বই রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে, সোশ্যাল মিডিয়ায় শুরু হওয়া বিতর্কের জেরে ওই নির্দেশ বাতিল করা হয়েছিল। প্রাইমারি স্কুলে বই রাখার ওই আদেশ বাতিলের তিন মাসের মাথায় মেডিক্যাল কলেজগুলির জন্য নতুন করে এই নির্দেশ জারির বিষয়টি সামনে এসেছে।
কোন তিনটি বই রাখতেই হবে তাও নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলামের সই করা নির্দেশ অনুসারে, ওই তিনটি বই হলো ‘প্রেসিডেন্ট জিয়া রাজনৈতিক জীবনী ’, ‘ বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা ‘ সবার আগে বাংলাদেশ’।
জানা গিয়েছে, ‘জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা’-র পক্ষে গত ২৩ অগস্ট স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতের কাছে জমা দেওয়া একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদনপত্রে প্রতিমন্ত্রী নিজ সই, তারিখ ও সিলমোহরসহ ‘জোর সুপারিশ করা হলো ’ লিখে অনুমোদন দেন। এর পর ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগ অধীনস্থ সব দপ্তরের প্রধানদের কাছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি করে। ৩টি বইয়ের সম্মিলিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৪,৭০০ টাকা।
বিস্তারিত আসছে...
