কালবেলা · general
চেক ডিজঅনার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
২৩/১০/২০২৬

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত নলকুড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও মহারশি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আব্দুল মতিন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) রাতে ঝিনাইগাতী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল মতিন তালুকদারের বিরুদ্ধে একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ২ লাখ ২৪ হাজার টাকার একটি চেক ডিজঅনার মামলায় আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ওই মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরে বৃহস্পতিবার রাতে ঝিনাইগাতী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশনা অনুযায়ী কারাগারে পাঠায় বলে জানা গেছে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুর মোহাম্মদ এ বিষয়ে নিশ্চিত করে জানান, আব্দুল মতিন তালুকদার একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗