
বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
বরুড়া প্রতিনিধি.
বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল ১১-অক্টোবর রোজ সোমবার সকাল আনুমানিক সাত ঘটিকায় কুমিল্লার বরুড়া উপজেলার ৪-নং খোশবাস দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ হোসেন পুর গ্রামের দক্ষিণ পাড়া আলী মিয়া বাড়ির বৃদ্ধা মনু মিয়া (প্যারালাইসিড্স) তার ঘরে আগুন লেগে বসত ঘর, রান্না ঘর পুড়ে একেবারে ছাই।
ঘরে থাকা সকল আসবাবপত্র সহ দলিল-দস্তাবেজ সহ সকল ধরনের মালামাল ও ঘরে থাকা নগদ টাকা স্বর্নকার পুড়ে ছারখার।
ধারণা করা হচ্ছে ঘরের বেড়াতে থাকা বৈদ্যুতিক মিটার ব্লাস্ট হয়ে এ অগ্নি দুর্ঘটনা ঘটে।
বরুড়া ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতে দু'টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।
গ্রামবাসীর দাবী এই পরিবারটি একেবারেই অসহায় দরিদ্র, এদিকে আবার একজন বয়োবৃদ্ধ অসুস্থ মানুষ, এখন পরিবারটি একেবারেই রাস্তায় দাঁড়িয়ে গেলো।
আমরা সরকারের কাছে বিশেষ করে বরুড়া উপজেলা প্রশাসনের কাছে সাহায্য প্রার্থনা করছি। এ অগ্নি দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আনুমানিক দশ লক্ষাধিক টাকার।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি
