বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে জমি জবরদখল, জাল দলিল তৈরি ও ব্যবহার, মিথ্যা প্রচারণা এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বান্দরবান সদরের মুক্তমঞ্চের সামনে সরই ইউনিয়নের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ভুমি খেকো ও ভুমি দুস্য হাজিরাম ত্রিপুরা ও তার সঙ্গে থাকা কয়েকজন মিলে সরই এর বিভিন্ন জমি নিয়ে বিরোধ সৃষ্টি করছে, জবরদখল করছে আর কথিত জাল দলিল তৈরি ও ব্যবহার করে স্থানীয় জনগণকে নানাভাবে বিপদের মুখে ফেলছে।
এসময় বক্তারা, মানববন্ধন থেকে বিরোধপূর্ণ জমির খতিয়ান, দাগ নম্বর, দলিল, নামজারি ও বন্দোবস্তোর কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকানা নির্ধারণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
