প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের মিডিয়া কো-অর্ডিনেটর সাংবাদিক তারিকুল ইসলামের মা দিলারা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
দিলারা বেগম দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তারিকুল ইসলাম জানান, বরিশালের উজিরপুরের কাংশি গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মাকে দাফন করা হবে।
