সাতক্ষীরার আশাশুনিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের নিয়ে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় আশাশুনি উপজেলা জামায়াত কার্যালয়ে এ প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির ও আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনপ্রতিনিধিদের চারটি গুণের অধিকারী হতে হবে। এগুলো হলো—আচরণে অমায়িক হওয়া, ক্ষমা চাওয়া ও ক্ষমা করা, পরামর্শের ভিত্তিতে কাজ করা এবং সিদ্ধান্ত গ্রহণের পর আল্লাহর ওপর তাওয়াক্কুল করা। জনসেবায় এসব গুণের চর্চা একজন দায়িত্বশীল নেতাকে আদর্শ ও জনবান্ধব করে তুলতে সহায়তা করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক মাওলানা ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল ও মাওলানা আবু বক্কর সিদ্দিক।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুরতাজা।
এ সময় উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওলানা মো. রুহুল কুদ্দুস, বায়তুলমাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী, পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান, অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা উপস্থিত ছিলেন।
The post আশাশুনিতে জামায়াতের লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত appeared first on ভোরের চেতনা.
