জাতীয় দল ছেড়ে আসায় কী কী শাস্তি পেলেন রোনালদো
জুনায়েদ সহলপ্রকাশ:
সেপ্টেম্বরে নেশনস লিগ চলাকালীন জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ায় ক্রিস্টিয়ানো রোনালদোকে শাস্তি দিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। সেসময় বিষয়টি অধিকতর তদন্তের জন্য শৃঙ্খলা বিভাগে পাঠানো হয়েছিল। সোমবার রাতে চূড়ান্ত সিদ্ধান্ত আসে। ৪১ বর্ষী মহাতারকার বিরুদ্ধে কয়েকটি শাস্তির ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে আসায় রোনালদোকে ২৮৫ মার্কিন ডলার অর্থাৎ, ২৫৫ ইউরো জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ৩৫ হাজার টাকার সমপরিমাণ। সিআর সেভেনকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ, সময়ের সাপেক্ষে নভেম্বরে ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ দুটিতে খেলতে পারবেন রোনালদো।
বিশেষ পরিস্থিতি বিবেচনায় নেয়ার পর ফেডারেশনের অনুমোদিত সর্বোচ্চ জরিমানাই করা হয়েছে রোনালদোকে। ফেডারেশন জানিয়েছে, স্বীকারোক্তি এবং পরিচ্ছন্ন শৃঙ্খলাবদ্ধ রেকর্ড শাস্তি কমাতে সাহায্য করেছে।
প্রধান কোচ হোর্হে জেসাসের সাথে মতবিরোধের জেরে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে পর্তুগিজ অধিনায়ক দল ছেড়ে যান। তার আগের ম্যাচে নরওয়ের বিপক্ষে বেঞ্চে বসিয়ে রাখার পর রোনালদো অভিযোগ করেন, তাকে খেলানোর প্রতিশ্রুতি দিয়ে সেটা ভঙ্গ করেছেন কোচ।
দল ছাড়ার পর রোনালদো এক বিবৃতিতে করে জেসাসের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তোলেন। কোচের সাথে বিরোধের বিস্তারিত বিবরণও দেন।
নভেম্বরে ফিফা আন্তর্জাতিক বিরতিতে দুটি ম্যাচ খেলবে পর্তুগাল। নেশনস লিগে প্রথমটি ডেনমার্কের বিপক্ষে ১৪ তারিখ এবং ওয়েলসের বিপক্ষে ১৭ তারিখে হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
