চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের মানুষের মাঝে বস্ত্র ও চাল বিতরণ করেছেন ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব আবদুল মান্নান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী আসনের সংসদ সদস্য জনাব আবু সুফিয়ান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্কর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, বিএনপি নেতা আনোয়ার হোসেন লিপু, নাছির উদ্দিন চৌধুরী, মিতুল দাশ গুপ্ত, বাবু রতন দাশ, পরিমল দত্ত, কানু চৌধুরী, মোঃ ইলিয়াস, আবুল কালাম, মোঃ হারুন, ফতেহ আলী, শফিকুর রহমান, মোঃ আরিফ ও মোঃ সাজ্জাদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ উদ্যোগের মাধ্যমে সনাতনী সম্প্রদায়ের মানুষের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করার পাশাপাশি উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার প্রয়াস নেওয়া হয়।
The post শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের মাঝে বস্ত্র ও চাল বিতরণ appeared first on Ctgtimes.com.
