বড়াইগ্রামে বিধবার ৪ দোকানে তালা দিয়ে জমি দখলের অভিযোগ
বড়াইগ্রাম প্রতিনিধি, কায়েস উদ্দিন প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জালশুকা বাজারে এক বিধবা নারীর চারটি দোকানঘরে তালা ঝুলিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে মাহবুর রহমান মবু, আফজাল হোসেন সাবু ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের জমি ও দোকানঘর ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী নাজমা খাতুন।
বুধবার সকালে উপজেলার বনপাড়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাজমা খাতুন এ অভিযোগ তুলে ধরেন। এ সময় তিনি জমি ও দোকানঘর জবরদখলমুক্ত করতে সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ ও স্থানীয় সচেতন মহলের সহযোগিতা চান।
সংবাদ সম্মেলনে নাজমা খাতুন জানান, বড়াইগ্রাম ইউনিয়নের জালশুকা বাজারে তাঁর প্রয়াত স্বামী মহসিন আলী প্রামাণিকের রেখে যাওয়া ৩৩ শতক জমি রয়েছে। ওই জমির সড়কের পশ্চিম পাশে পাঁচটি দোকানঘর নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে। গত শনিবার সকালে আকস্মিকভাবে ওই পাঁচটি দোকানের মধ্যে চারটিতে তালা লাগিয়ে দেন জালশুকা গ্রামের মাহবুর রহমান মবু ও আফজাল হোসেন সাবুর নেতৃত্বে মোখলেসুর রহমানসহ কয়েকজন।
তাঁর অভিযোগ, দোকানগুলোতে তালা লাগানোর সময় আশপাশের ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়, এখন থেকে দোকানগুলোর মালিক মবু ও সাবু এবং মাসিক ভাড়াও তাঁদের দিতে হবে। নাজমা খাতুন আরও অভিযোগ করেন, খবর পেয়ে তিনি দোকানঘরের কাছে গেলে তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং সেখানে যেতে নিষেধ করা হয়। পাশাপাশি তাঁর ছেলে ও আত্মীয়স্বজন সেখানে গেলে তাঁদের হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
ভুক্তভোগী নাজমা খাতুনের ভাষ্য, অভিযুক্তদের ভয়ে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমি ও দোকানঘর উদ্ধারের উদ্যোগ নিলেই তাঁদের বাধা ও হুমকির মুখে পড়তে হচ্ছে। সংবাদ সম্মেলনে নাজমা খাতুন আরও দাবি করেন, অভিযুক্ত মাহবুর রহমান মবু ও আফজাল হোসেন সাবু পাশের ফুলবতী গ্রামের ছমির হত্যা মামলার প্রধান দুই আসামি। এ কারণে স্থানীয় লোকজন তাঁদের ভয় পান বলেও তিনি উল্লেখ করেন।
নিজের সম্পত্তি ফিরে পেতে এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক, পুলিশ প্রশাসন ও স্থানীয় সচেতন ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন নাজমা খাতুন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর ছেলে শামীম প্রামাণিক উপস্থিত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা পুলিশের বক্তব্যও পাওয়া যায়নি।
রাজশাহী বিভাগের আরো খবর
আরও খবর
-
সাদুল্লাপুরে আমন ধানে কারেন্ট পোকা দমনে মাঠে কৃষি কর্মকর্তারা
-
মাদারগঞ্জে ৫শ টাকার বাজিতে জীবন্ত শালিক ছিঁড়ে খাওয়ার অভিযোগ, অটোচালক গ্রেপ্তার
-
বড়াইগ্রামে বিধবার ৪ দোকানে তালা দিয়ে জমি দখলের অভিযোগ
-
নাসিরনগরে সেচ প্রকল্পের ২ ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষকরা
-
শার্শায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা হযরত আলী গ্রেপ্তার
-
মুকসুদপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
-
ধামরাইয়ের ২৩৫ পূজামণ্ডপে চাল, নগদ অর্থ ও শাড়ি বিতরণ
-
বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন আতিকুর রহমান
-
মাদারগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ২৮ প্রতিমার কাজ প্রায় শেষ
-
নাভারণে ২ কেজি গাঁজাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
-
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক
-
পাঁচবিবিতে অটো ছিনতাই করতে গিয়ে চালককে গলা কেটে হ’ত্যা’
-
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
-
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ নিয়ে বিএনপির একাংশের বিক্ষোভ, ২৪ ঘণ্টার সময়সীমা
-
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
-
নন্দীগ্রামে প্রতিবন্ধী শ্যালিকাকে ধ’র্ষ’ণ, দুলাভাই গ্রেফতার
-
এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে নাজিরপুরে প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে শোকজ
-
নন্দীগ্রামে ৫০ ইয়াবাসহ মাদক কারবারি আটক
-
দিনাজপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ৪ কোটি টাকার একাডেমিক ভবন সম্প্রসারণের অনুমোদন
-
ট্যাক্সিচালকের ফেরত দেওয়া ১ লাখ ৪৯ হাজার টাকা প্রশংসায় ভাসছে লালমনিরহাট
-
বরিশালে আনসার বাহিনীর গাড়িচাপায় শিশু নি’হত
-
নন্দীগ্রামে আদালত অবমাননার অভিযোগে ডিসি-এসিল্যান্ডসহ ৩ কর্মকর্তাকে শোকজ
