'বিগ বস বাংলা'র ঘরে ক্রমাগত বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ। আজ এর সঙ্গে বন্ধুত্ব গড়ছে তো, কাল অন্যের সঙ্গে ভাঙছে। এই যেমন জীতু কামাল 'বিগ বস' হাউজে ঢোকার পর থেকেই তিনি জুটি বেঁধেছেন রাজবীর দে এবং নন্দিনী দত্তর সঙ্গে। কিন্তু এবার কি সেই সম্পর্ক ভাঙতে বসেছে।
এদিন 'বিগ বস' হাউজের পরবর্তী লাক্সারি বাজেট টাস্ক চলাকালীন জীতুর হাবভাব, কাজকর্ম দেখে যারপরনাই বিরক্ত নন্দিনী। তিনি সেই সময়ই রাজবীরকে জানিয়ে দেন জীতু কামালের সঙ্গে বেশি মেশা যাবে না। কিন্তু কেন? এদিন পিরামিড বানানোর খেলায় জীতু দুর্বুদ্ধি হয়ে সেটা ভাঙার বদলে প্রতিদ্বন্দ্বীদের চোখ, মুখ, গা লক্ষ্য করে বল ছুঁড়েছেন। তাতে আঘাত পেয়েছেন সৃজলা, দুর্নিবার, মনামী এবং সোনামণি। জীতু বেশি করে টার্গেট করেছেন মনামীকে।
এই ঘটনার পরই রাজবীরকে নন্দিনী বলেন, "জীতু মনে হয় খুব ঝাড় খাবে এবার। মেয়েদেরকে ওরকম করার জন্য। বেশি মেশা যাবে না ওর সঙ্গে। ওর চোখ মুখটাই কেমন শয়তান শয়তান।" এরপর তিনি আরও বলেন, "পুরো কোমরে মেরেছে। বিশাল লেগেছে। টাস্কে এটা মানা যাবে না।" যদিও নন্দিনীর কথা সত্যি করে সপ্তাহান্তে সৌরভ গাঙ্গুলি এই বিষয়ে জীতুকে কিছু বলেন কিনা সেটাই দেখার।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ৩০ আগস্ট থেকে শুরু হয়েছে 'বিগ বস বাংলা'। সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় এগিয়ে চলেছে এই শো। এবারের প্রতিযোগী হিসেবে আছেন দুর্নিবার সাহা, ভরত কল, নিরঞ্জন মণ্ডল, ঝিলম গুপ্ত, সোনামণি সাহা, তনুশ্রী রায় দাস, সায়ক চক্রবর্তী, মনামী ঘোষ, সৃজলা গুহ, সোহিনী পাল, দীপেন্দু বিশ্বাস, প্রমুখ। অনিন্দ্য সেনগুপ্ত বাদ পড়তেই ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন রাজবীর দে। দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন জীতু কামাল। খেলা থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন জয়িতা চ্যাটার্জি। গত সপ্তাহে এলিমিনেট হয়েছেন অ্যালেক্সজান্দ্রা টেলর এবং সায়ক চক্রবর্তী। এই সপ্তাহে গেম থেকে বাদ পড়লেন সোহিনী পাল, এবং এন্ট্রি নিয়েছেন অনুষ্কা। গত রবিবারের পর্বে বাদ গেলেন না কেউই। এই সপ্তাহের মাঝে বাদ গেলেন দীপেন্দু বিশ্বাস। আর রবিবার অনুষ্কা। তারপরই সোমবার অসুস্থতার কারণে 'বিগ বস' হাউজ থেকে বাদ পড়লেন ঝিলম।
https://youtu.be/3cMTTodLuk0?si=qN9LUBU7GNKw9FUo
