নতুন এডহক কমিটি গঠনের খবরে মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন, অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এ কমিটির নেতৃত্বে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, নবগঠিত কমিটি শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের ফলাফল ও উপস্থিতি বৃদ্ধি এবং মাদ্রাসার অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে, নবগঠিত কমিটির সভাপতি মো. আবুল কাশেম সরকার, সদস্যসচিবসহ অন্য সদস্যরা মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে এলাকার শিক্ষানুরাগী, অভিভাবক এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
The post নাগেশ্বরীতে গোপালপুর পীরবাড়ী দ্বি-মুখী দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠন appeared first on ভোরের চেতনা.
