ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে গেছেন তাওহিদ হৃদয়। একটু ভড়কেই যাওয়ার কথা! পূর্ণ মেয়াদে বাংলাদেশের অধিনায়ক হিসেবে লিটন দাসের দায়িত্বের শুরুটা হওয়ার কথা ছিল এই ম্যাচ দিয়ে। কিন্তু ভারপ্রাপ্ত অধিনায়ক হৃদয় টসের সময় জানালেন, তিনি শেষ মুহূর্তে চোটে পড়ে যাওয়ায় এই ম্যাচটা খেলছেনই না। জ্বরে আক্রান্ত মেহেদী হাসান মিরাজও নেই এই ম্যাচে।
আগে ফিল্ডিংয়ে নামবে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।
বাংলাদেশের একাদশ:
তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও সাইফ হাসান।
জিম্বাবুয়ে একাদশ:
ব্রায়ান বেনেট, বেন কারান, ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, তাফাদজওয়া সিগা (উইকেটকিপার), ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা।
