দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার এক সোনার খনিতে ভয়াবহ ভূমিধস। মৃত অন্তত ১৪ জন শ্রমিক। সোমবারের এই দুর্ঘটনায় গুরুতর জখম আরও সাত শ্রমিক। সূত্রের খরব, ওই সোনার খনি বেআইনি ভাবে তৈরি হয়েছিল। ইকুয়েডর সীমান্ত সংলগ্ন নারিনহো প্রদেশের ওই খনিতে কাজ চলাকালীন আচমকাই পাহাড়ের একাংশ ভেঙে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে স্থানীয় প্রশাসন। আঞ্চলিক প্রশাসনের নিরাপত্তা সচিব অ্যালেক্স গঞ্জালেজ ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
একনজরে
দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার নারিনহো প্রদেশের একটি সোনার খনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে।
সোমবারের এই দুর্ঘটনায় অন্তত ১৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
গুরুতর জখম হয়েছেন আরও সাত শ্রমিক।
ইকুয়েডর সীমান্ত সংলগ্ন ওই খনিটি বেআইনি ভাবে তৈরি হয়েছিল বলে সূত্রের খবর।
কাজ চলাকালীন আচমকাই পাহাড়ের একাংশ ভেঙে পড়ে শ্রমিকরা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধারকাজ শুরু করে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিয়োতে দেখা গিয়েছে, উদ্ধারকারী দল এবং স্থানীয় বাসিন্দারা আর্থ মুভারের সাহায্যে কাদা-মাটি খুঁড়ে ধ্বংসস্তূপ থেকে একের পর এক দেহ বের করে আনছেন। দেহগুলি আঞ্চলিক নদী পথে ছোট নৌকায় করে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সঙ্গে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নারিনহো এলাকাটি বেআইনি সোনার খনির প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত। ওই খনি এলাকাটি সম্পূর্ণ সশস্ত্র দুষ্কৃতী দলগুলির নিয়ন্ত্রণে। সেখানে চোরাচালান, মাদক ব্যবসা এবং তোলাবাজি পুরোপুরি নিয়ন্ত্রণ করে একাধিক সশস্ত্র অপরাধী গোষ্ঠী। সেই কারণে উদ্ধারকারী দল প্রথমে ওই এলাকায় যেতে ভয় পায়। এমনকী, স্থানীয় বাসিন্দাদের উপার্জনের বিকল্প কোনও পথ না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই তাঁরা এই বিপজ্জনক খনিগুলিতে কাজ করতে বাধ্য হন। কলম্বিয়ায় কোনও সুরক্ষাবিধি ছাড়া চলা এ ধরনের অবৈধ খনিতে দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
FAQ
১. প্রশ্ন: কলম্বিয়ার কোথায় সোনার খনিতে ভূমিধস হয়েছে?
উত্তর: দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার ইকুয়েডর সীমান্ত সংলগ্ন নারিনহো প্রদেশের একটি সোনার খনিতে ভূমিধস হয়েছে।
২. প্রশ্ন: এই দুর্ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে?
উত্তর: সোমবারের এই দুর্ঘটনায় অন্তত ১৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
৩. প্রশ্ন: দুর্ঘটনায় কতজন আহত হয়েছেন?
উত্তর: ভূমিধসে আরও সাত শ্রমিক গুরুতর জখম হয়েছেন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
৪. প্রশ্ন: কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে?
উত্তর: খনিতে কাজ চলাকালীন আচমকাই পাহাড়ের একাংশ ভেঙে পড়ে। ফলে শ্রমিকরা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন।
৫. প্রশ্ন: খনিটি কি বৈধ ছিল?
উত্তর: সূত্রের খবর, ওই সোনার খনিটি বেআইনি ভাবে তৈরি হয়েছিল।