শা হা না জ শি উ লী
ইচ্ছে ঘুড়ি
এক নিশীত আন্ধার হাতছানি দেয় নবসূর্যে জাগার মতন
বিবর্ণহীন এক বসন্তে
শাশ্বত রাত্রির বুকে উদিত হয় প্রথম সূর্য
শিশির শরীর ছুঁয়ে দেয় সুমজ্জ্বল ভোরে
আমি জেগে উঠি গাঢ়নীল অমাবস্যা থেকে
জ্বলতে থাকি নক্ষত্রের লাল, নীল শিখায়।
ডুব দিই অরুণের স্নানে
সবুজ মটরশুঁটি, হলুদ গাঁদা গেয়ে ওঠে উচ্ছ্বাস আনন্দে।
অনন্ত আকাশ খুশির কান্নায় ভিজে দেয় শুষ্ক মরুভূমি।
ভালোবাসার তরঙ্গে ভেসে যায় চিন্তার বলিরেখা।
সময়ের সুতো কেটে উড়তে থাকে ইচ্ছে ঘুড়ি।