সংবাদ বিজ্ঞপ্তি · ১৯ অক্টোবর, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিশিষ্ট মুরব্বি ছয়ফুল আলমের (৭০) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার (১৯ অক্টোবর) সকালে গোয়াইনঘাটে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ছয়ফুল আলমের মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ছয়ফুল আলম গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল রানার বাবা।
এক শোকবার্তায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, "মরহুম ছয়ফুল আলম ছিলেন গোয়াইনঘাট এলাকার একজন অত্যন্ত সজ্জন, সম্মানিত ব্যক্তি। এলাকার সামাজিক উন্নয়নে উনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। উনার মৃত্যুতে গোয়াইনঘাটবাসী একজন যোগ্য অভিভাবককে হারালো, যা অপূরণীয় ক্ষতি।"
শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আল্লাহ তাআলা যেন পরিবারটিকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দেন, সেই প্রার্থনাও করেন তিনি।
গুগলে আমাদের খবর পেতে
