কালবেলা · দেশ
ওমরাহ পালনে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
১৯/১০/২০২৬

সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে জহুরা বেওয়া (৬৮) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১টায় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি। নিহত জহুরা বেওয়া রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের পারশাওতা বিনোদপুর গ্রামের মুন্সি খলিল উদ্দিনের স্ত্রী।
নিহতের ছেলে মাওলানা তহুরুল ইসলাম বলেন, গত ৭ অক্টোবর ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় যান মা জহুরা। মক্কায় পৌঁছে সেখানে হঠাৎ অসুস্থ হয়ে বাংলাদেশের সময় শনিবার বিকালে ৪টার দিকে মারা গেছেন।
তিনি বলেন, ‘আমি মায়ের সঙ্গে পবিত্র ওমরাহ পালন করতে এসেছি। আগামী ২৩ অক্টোবর বাংলাদেশের নিজ গ্রামে ফেরার কথা ছিল। মক্কায় মায়ের দাফন সম্পন্ন করা হবে।’
মায়ের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
মূল প্রতিবেদনে যান ↗