তন্ত্রসাধনার নামে নিজের বাবা ও স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সোনামুখী থানার অন্তর্গত দামোদর নদের চরে লালবাবা মানাচর এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২০ অক্টোবর) ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
অভিযোগ, ওই যুবক তার স্ত্রীকে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে মন্দিরে রেখে দেন। পরে বাড়ি থেকে তার বাবা ও স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম মঙ্গল চৌধুরী। তার স্ত্রী রুম্পা চৌধুরী এবং বাবা রাজেন্দ্র চৌধুরীকে নিয়ে তারা বাঁকুড়ার লালবাবা মানাচর এলাকায় বসবাস করতেন।
বিজ্ঞাপন
মঙ্গল ও তার স্ত্রী বাড়ির পাশের একটি মন্দিরে নিয়মিত পূজার্চনা করতেন। মঙ্গলবার ওই মন্দিরে রুম্পার বিচ্ছিন্ন মাথা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর সোনামুখী থানায় খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ি থেকে মঙ্গলের বাবা ও স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
বাড়িতে যাতায়াত ছিল তান্ত্রিকের
স্থানীয় বাসিন্দাদের দাবি, মঙ্গলের বাড়িতে প্রায়ই এক তান্ত্রিকের যাতায়াত ছিল। অভিযুক্তও দীর্ঘদিন ধরে তন্ত্রসাধনা ও পূজার্চনায় মগ্ন থাকতেন বলে দাবি তাদের।
বিজ্ঞাপন
অভিযুক্তের ভাই রামলক্ষণ চৌধুরী বলেন, এক তান্ত্রিক তাদের বাড়িতে ভিক্ষা চাইতে আসতেন। বাড়ির ভেতরে কী হতো, তা তিনি জানেন না। তার দাবি, প্রায় চার-পাঁচ বছর ধরে তার ভাই পূজার্চনা করতেন। একসময় অস্ত্র নিয়ে তাকেও মারতে এসেছিলেন মঙ্গল।
স্থানীয় বাসিন্দা দয়াল পাত্র বলেন, মন্দিরে বিচ্ছিন্ন মাথা রাখা ছিল। তাদের গ্রামে আগে কখনো এমন ঘটনা ঘটেনি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মঙ্গলের হাতে অস্ত্র ছিল। তিনি লোকজনকে তাড়া করছিলেন এবং সবাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছিলেন।
আরেক স্থানীয় বাসিন্দা কৃষ্ণ চৌধুরীর দাবি, মঙ্গল ও তার স্ত্রী মন্দিরে নানা ধরনের আচার পালন করতেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে তিনি নিশ্চিত নন।
হত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ
এরই মধ্যে মঙ্গল চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তার বাবা ও স্ত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, এর সঙ্গে তন্ত্রসাধনা বা কোনো তান্ত্রিকের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ডিডি/কেএএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
