The Sangbad · সাধারণ
রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা
১৬/১০/২০২৬

রাশিয়ার অভ্যন্তরে থাকা সামরিক বিমানঘাঁটিতে স্বদেশী 'নেপচুন' ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলায় চালিয়েছে ইউক্রেন। এক রাতের এই সাঁড়াশি অভিযানে রাশিয়ার অত্যাধুনিক ৪টি সু-৩৪এম বোমারু বিমান ধ্বংস এবং আরও ২টি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।আন্তর্জাতিক সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে জেলেনস্কি জানান, ইউক্রেন সীমান্ত ও সম্মুখ সমররেখা থেকে প্রায় ৩৭০ কিলোমিটার (২৩০ মাইল) দূরে রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের বরিসোগ্লেবস্ক সামরিক বিমানঘাঁটিতে রাতে এই আক্রমণ পরিচালনা করা হয়। হামলায় ক্ষতিগ্রস্ত সু-৩৪এম বিমানগুলো ইউক্রেনের বিভিন্ন শহরে নতুন করে গাইডেড বোমা ফেলার উদ্দেশ্যে প্রস্তুত রাখা হয়েছিল।ইউক্রেনের নৌবাহিনী ও জেনারেল স্টাফ জানিয়েছে, উপকূলীয় 'নেপচুন' ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সাহায্যে এই নিখুঁত আক্রমণ চালানো হয়। ঘটনার পর পুরো বিমানঘাঁটি এলাকাজুড়ে বিকট বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের ধারণ করা ভিডিওতে সেই অগ্নিকাণ্ডের চিত্র ধরা পড়েছে।উল্লেখযোগ্য যে, 'নেপচুন' হলো ইউক্রেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র। ২০২২ সালে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের ফ্ল্যাগশিপ 'মোস্কভা' ধ্বংস করতেও এটি ব্যবহৃত হয়েছিল। ২০২৫ সালে ইউক্রেন এই ক্ষেপণাস্ত্রটির ১ হাজার কিলোমিটার পাল্লার উন্নত সংস্করণ সফলভাবে উন্মোচন ও মোতায়েন করে।/
মূল প্রতিবেদনে যান ↗