কাঁকিনাড়ার কাছারি রোডে তিনটি বাড়িতে আগুন লেগেছে। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বিস্তারিত পড়ুন।
- ১৪ অক্টোবর, ২০২৬ ১২:৫২
কাঁকিনাড়ার কাছারি রোডে পরপর তিনটি বাড়িতে আগুন। আগুনের জেরে পুড়ে ছারখার বাড়িগুলি। ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলের ইঞ্জিন। কী করে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল কর্মীরা।
