জামালপুর প্রতিনিধি: জামালপুর ৩৫ বিজিবির পৃথক অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে ১৩২ বোতল ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে।
২০ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাতে সীমান্তবর্তী এলাকা থেকে আসামি বিহীন এসব ভারতীয় মদ জব্দ এবং ইয়াবা ট্যাবলেট সহ মিজানুর রহমান (২০) একজনকে আটক করা হয়।
জানা গেছে, জামালপুর- ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০৬৬ সীমান্তের পিলারের কাছে জামাই পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ইজলামারী বিওপির বিজিবিন সদস্যরা।
অভিযানকালে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ১লাখ ৯৮ হাজার টাকা।
অপরদিকে পৃথক অভিযানে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা মূল্যের ২২ পিস ইয়াবা ট্যাবলেট, হিরোইন সহ মিজানুর রহমান নামে এক যুবককে আটক করেন ধানুয়া কামালপুর বিওপির সদস্যরা।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট জব্দের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এটিভি/ এম এইচ আই
