সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথক অভিযানে দেশটির আকাশসীমায় প্রবেশ করা চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও পাঁচটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে।
বুধবার (১৪ অক্টোবর) ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের সূত্রে এ তথ্য জানা গেছে।
জোটের যৌথ বাহিনী কমান্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানী রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আকাশ থেকে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। পরবর্তী এক বিবৃতিতে যৌথ বাহিনী জানায়, একই অঞ্চলে আরও দুটি শত্রুভাবাপন্ন ড্রোন সফলভাবে ভূপাতিত করে ধ্বংস করা হয়েছে।
এর আগে মঙ্গলবারের শুরুতে রিয়াদের উত্তরাঞ্চলে তিনটি ড্রোন ধ্বংসের কথা জানিয়েছিল জোট বাহিনী। ফলে মঙ্গলবার সারাদিনে ধ্বংস করা ড্রোনের সংখ্যা দাঁড়ায় পাঁচটিতে।সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির আকাশসীমাকে যেকোনো সম্ভাব্য হুমকি থেকে সুরক্ষিত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
এমএমটি
