
চন্দনাইশে অসহায় ও দুস্থ সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ
চট্টগ্রামের চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম।
অনুষ্ঠানে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণের মাধ্যমে মানবিক সহমর্মিতা, সামাজিক সংহতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোর এ ধরনের মানবিক উদ্যোগ একটি শান্তিপূর্ণ, সহনশীল ও সম্প্রীতিময় সমাজ গঠনে ইতিবাচক অবদান রাখে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম। স্বাগত বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু অরূপ রতন চক্রবর্তী।
গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ মিলন ধরের সভাপতিত্বে এবং চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মন্দির স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ভব শংকর ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ডিএসবি মো: রবিউল ইসলাম, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রেজাউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মোঃ মাহমুদুল হাসান, জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও-১ মোঃ আনোয়ার হোসেন, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হাশেম রাজু, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
