ভুক্তভোগী আলতাফ হোসেন অভিযোগ করে বলেন, “এই পথটি দিয়ে আমরা দীর্ঘদিন ধরে যাতায়াত করছি। কিন্তু ফারুক হোসেন ও মজিদ সরদারসহ কয়েকজন প্রভাব খাটিয়ে আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। এখন আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। প্রতিবাদ করলে উল্টো নানা ধরনের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আসফারুক হোসেন। তাঁর বক্তব্য, জায়গাটি তাঁদের ব্যক্তিগত সম্পত্তি নয়, বরং মসজিদের জায়গা। দীর্ঘদিন ধরে আলতাফ হোসেন ওই জায়গা দখল করে ব্যবহার করছিলেন বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মসজিদ কমিটি জায়গাটি বুঝে নিয়েছে। এটি মসজিদের নিজস্ব রেকর্ডভুক্ত সম্পত্তি বলেও দাবি করেন তিনি।
আসফারুক হোসেন আরও বলেন, “আমি কারও রাস্তা বন্ধ করিনি। রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।” এদিকে, চলাচলের পথ নিয়ে বিরোধের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগী পরিবারের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানে স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য জানান, তাঁরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত একটি সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হবে।
The post কালীগঞ্জে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার appeared first on ভোরের চেতনা.
