সংবাদ · রাজনীতি
নাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
১৮/১০/২০২৬

পেশাগত উৎকর্ষ অর্জন এবং দেশ-বিদেশের মাটিতে শান্তিকালীন ও যুদ্ধকালীন বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এই জাতীয় পতাকা তুলে দেন।রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে ৯ম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিশেষ কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এই সম্মাননা প্রদান করেন তিনি।চলতি বছর যে সাতটি ইউনিট ঐতিহ্যবাহী জাতীয় পতাকা অর্জন করেছে সেগুলো হলো–প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এডি রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে সুসজ্জিত চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করে। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেলসহ সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং সামরিক-বেসামরিক অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।/
মূল প্রতিবেদনে যান ↗