আজ রকস্টার আতিক ডালিমের জন্মদিন। বিশেষ এই দিনটিতে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও কাছের-দূরের অসংখ্য মানুষের ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।
তবে জন্মদিনের বিশেষত্ব নিয়ে আতিক ডালিমের কাছে বস্তুগত প্রাপ্তির চেয়ে বড় হয়ে উঠেছে মানুষের ভালোবাসা আর সুরের মাঝে বেঁচে থাকার আকাঙ্ক্ষা।
জন্মদিনের বিশেষ অনুভূতি জানতে চাইলে রকস্টার আতিক ডালিম বলেন, “আমার কাছে স্পেশাল হচ্ছে মানুষের ভালোবাসা। জন্মদিন উপলক্ষে আমার ভক্ত এবং কাছের-দূরের অসংখ্য মানুষ এসএমএস ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি সুরের মানুষ, সুরের মাঝেই বেঁচে থাকতে চাই।”
জন্মদিনের আনন্দের সঙ্গে এবার যুক্ত হয়েছে নতুন একটি সংগীত আয়োজনের খবর। শিগগিরই সাউন্ডের ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে তাঁর নতুন গান *‘টাকা’*। গানটির কথা ও সুরের পাশাপাশি সংগীত আয়োজনেও থাকছেন আতিক ডালিম ও শাহেদ। নতুন এই গান নিয়ে শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জন্মদিনের আরও কিছু বিশেষ দিক নিয়ে আতিক ডালিমের কথায় ছিল রহস্যময় হাসি। তাঁর ভাষায়, বিশেষ কিছু মানুষের সঙ্গে রয়েছে কিছু পাগলামির গল্প, তবে সেই গোপন পাগলামি গোপনই থাকুক!
সংগীতের পাশাপাশি নিজের জীবনদর্শন ও প্রত্যাশার কথাও তুলে ধরেছেন এই রকস্টার। অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধানই তাঁর ভাবনার কেন্দ্রে। ভালোবাসাকে ধারণ করে সুন্দর আগামীর স্বপ্ন দেখেন তিনি।
আতিক ডালিমের প্রত্যাশা, মানুষের হৃদয়ে সুরের মাধ্যমে বেঁচে থাকা এবং ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়াই হবে তাঁর পথচলার মূল প্রেরণা।
তাঁর ভাষায়, “শুধুই অশান্ত পৃথিবীতে শান্তির খোঁজে। ভালোবাসার জয় হোক, ভালোবাসার জয় হোক—শুধু ভালোবাসার জয়। সুন্দর আগামীর লক্ষ্যে।”
জন্মদিনে রকস্টার আতিক ডালিমের জন্য রইল শুভকামনা—তাঁর সুরের পথচলা আরও সমৃদ্ধ হোক, নতুন গান পৌঁছে যাক শ্রোতাদের হৃদয়ে, আর ভালোবাসার বার্তা ছড়িয়ে পড়ুক সর্বত্র।
The post জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত রকস্টার আতিক ডালিম, আসছে নতুন গান ‘টাকা’ appeared first on Dhaka Protidin.
