Ranji Trophy
ঋতুরাজের শতরান জয়ের পথে মুম্বাই, কেরালা
-
- 20 Oct 2026
- by গণশক্তির প্রতিবেদন
×
ম্যাচ বাঁচাতে লড়ছে গুজরাট। দিল্লির ৬৪৮ রানের লক্ষ্য তাড়া করে তৃতীয় দিনের শেষে গুজরাট ৩৬৩/৫। মনন হিঙ্গরাজিয়া ব্যাট করছেন ১০৮ রানে। জয়মিত প্যাটেল ৭২ করেন। রাজস্থানের ৪৯৭ এর জবাবে, রেলওয়ে ৬ উইকেটে ৩০৫ তুলেছে। অধিনায়ক ভার্গব মেরাই (৭৫), রবি সিং (৫৩), এশান গোয়াল (৬৪) ব্যাট হাতে সফল।
এদিকে রজত পতিদারের (১২২) শতরানে ৩৪৫ তুলেছে মধ্যপ্রদেশ। এছাড়া চঞ্চল রাঠোর ৭৮ ও শুভম শর্মা ৫৮ করেন। জবাবে, দ্বিতীয় ইনিংসে পুদুচেরি ৯৮/১।
এদিকে, কোডিমেলা হিম্মততেজা (১২৩) শতরান করায় হায়দরাবাদ ৭ উইকেটে ৩০৬ তুলেছে অন্ধ্রের বিপক্ষে। দ্বিতীয় ইনিংসে দিনের শেষে অন্ধ্র ৭/২। এদিকে আকাশ আনন্দ (১১৭) ও সরফরাজ খানের (১৫৪) ব্যাটিংয়ের ভরসায় মুম্বাই ৫২৮/৮ তুলেছে। দ্বিতীয় ইনিংসে হিমাচল প্রদেশ ১৪৪/৩। এছাড়া কর্নাটকের (৩৪২) চেষ্টা সত্ত্বেও সৌরাস্ট্র (৩৪৯) প্রথম ইনিংসের ৭ রানে এগিয়ে গেছে। নাটক দ্বিতীয় ইনিংসে ৯৯/২। অপর খেলায় ওডিশাকে ২২৫ রানে অলআউট করে দিয়েছে কেরালা। ফলো অন ইনিংসে ওডিশা ১০২/৪। ছত্রিশগড়কেও ২০৬ রানে অল আউট করে দেয় পাঞ্জাব। হরপ্রিত ব্রার ৫৬ রানে ৭ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ছত্রিশগড় ৩ উইকেটে ১২৩ তুলেছে।
এদিকে দ্বিগবিজয় পাটিল (১৪৮), অঙ্কিত বাওনে (অপরাজিত ১৬৯) ও ঋতুরাজ গায়কোয়াড় (অপরাজিত ১০১) শতরান করায় মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫২৭ তুলেছে। ঝাড়খন্ড দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষে ১ উইকেটে ১৩০। শিখর মোহন ৭৪ এবং উৎকর্ষ সিং ৪৫ রানে ব্যাট করছেন।
