লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর সোনাপুর আহম্মদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার দিনব্যাপী বিনামুল্যে চিকিৎসাসেবা ক্যাম্পেনিং এ ৫শতাধিক সুবিধাবঞ্চিত রোগী চিকিৎসাসেবা পেয়েছে।
রামগঞ্জের পথে সংগঠনের অন্যতম উদ্যোগতা ফ্রান্স বিএনপির অর্থ সম্পাদক এবং রামগঞ্জ পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সুবিধাবঞ্চিত দুস্থ রোগীদের চিকিৎসা প্রদানে দ্বিতীয় দিনে ডাঃ আব্দুল্লাহ আল মামুনসহ ৫জন ডাক্তার চিকিৎসা প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন ক্যাম্পেনিং এর তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম,বিএনপি নেতা মিজানুর রহমান মিরন,মোঃ মনির হোসেন,স্বেচ্ছাসেবকদল নেতা খোরশেদ রাব্বানী,যুবদল নেতা মোঃ কাউছার মাল,রামগঞ্জ বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আরমান হোসেন খান জয় সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
চিকিৎসা নিতে আসা রোগী নুরজাহান,সেলিনা,মুকসুদি বেগম,রহিম পাটোয়ারীসহ কয়েকজন বলেন, ফ্রান্স সাইফুল ইসলাম এবং স্মার্ট জহিরুল ইসলাম নিজের টাকা বিগত দিনে আমাদেও বসতঘর নির্মান করে দিয়েছে, রমজান ও দুর্যোগকালে খাদ্য সামগ্রী এবং শীতবস্ত্র দিয়েছে কয়েক বছর যাবত।
এবার বাড়ির পাশে চিকিৎসা ক্যাম্প করে ডাক্তার দেখিয়ে ঔষধ দিচ্ছে। আগামী দিনে আমরা তাদেও পাশে থাকবো। ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আরমান খান জয় বলেন, চিকিৎসাসেবা নেওয়ায় রোগীদের বৃহস্পতিবার বিকেলে নির্ধারিত ফার্মেসী থেকে সাইফুল ইসলামের অর্থায়নে ঔষধ প্রদান করা হবে।
