নড়াইলের লোহাগড়া উপজেলার ৯ নং মল্লিকপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুই শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে এ নির্বাচনী প্রচারণা শুরু করেন। এসময় তিনি পাচুড়িয়া, যোগীয়া, করফা, মঙ্গলহাটাসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করা হয়।
মো: আজম মৃধা লোহাগড়া উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক। তিনি উপজেলার পারমল্লিকপুর গ্রামের মো: মকবুল হোসেন মৃধার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত।
এ সময় নির্বাচনী প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লোহাগড়া পৌর বিএনপির সদস্য আব্দুল্লাহ সরদার, ৪ নং মল্লিকপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোল্যা মোহাব্বত হোসেন বিএনপি নেতা আব্দুল হক, খুলনা বিভাগীয় তারেক জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: ইমরুল হাসান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো: মাহাবুবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম মৃধা, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো: আজাহার আলী, মল্লিকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান মিজু, উপজেলা ছাত্রদল নেতা সাজ্জাদ সিকদার, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি মো: আনিচুর সিকদার, ছাত্রদল নেতা মো: ইব্রাহিম মোল্যাসহ প্রমুখ।
প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
