রাজবাড়ীতে পৃথক স্থানে ট্রেনে কাটা অজ্ঞাত এক নারী ও এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে রাজবাড়ী রেলওয়ে থানার এসআই আওলাদ বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি জানান, সোমবার দিবাগত রাতে খবর পেয়ে রাজবাড়ীর কুটি পাঁচুরিয়া এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সি এক নারী এবং মঙ্গলবার সকালে বড়লক্ষীপুর রেললাইনের পাশ থেকে ৩২ বছর বয়সি এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোন ট্রেনে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। নিহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
রাজবাড়ী রেলওয়ে স্টেশনের দায়িত্বে থাকা মাহবুব শাহিনুর জানান, ঘটনা দুইটির বিষয় তিনি শুনেছেন, তবে অফিসিয়ালি এ বিষয়ে কেউ কিছু জানাননি।
রুবেলুর রহমান/এফএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
