নারায়ণগঞ্জের বন্দরে সুফিয়া আক্তার নিশি (২৪) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার পর জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন দিয়ে হত্যাকাণ্ডের কথা জানিয়েছেন স্বামী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে বন্দরের তিনগাঁও উত্তরপাড়া এলাকায় পুরাতন মসজিদের পেছনে সুফিয়া আক্তার নিশির বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই অভিযান চালিয়ে ঘাতক আব্দুল মান্নান ওরফে মনিরকে (২৮) গ্রেফতার করে বন্দর থানা পুলিশ।
বিজ্ঞাপন
গ্রেফতার আব্দুল মান্নান ওরফে মনির (২৮) রাজশাহীর গোদাগাড়ী থানার বারুইপাড়া এলাকার শফিকুল ইসলাম বাবুলের ছেলে।
স্থানীয়রা জানান, পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহের জেরে ওই স্বামী-স্ত্রী মধ্যে প্রায় ঝগড়া হতো। সোমবার রাতেও তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ ও গলা কেটে হত্যা করে।
বিজ্ঞাপন
হত্যাকাণে্ডর পর অভিযুক্ত নিজেই ৯৯৯-এ ফোন দিয়ে বন্দর থানার ডিউটি অফিসারকে জানান যে তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন। পরবর্তীতে এসআই নূর হোসেনের নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকেই ঘাতক মনির হোসেনকে গ্রেফতার করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
