ফোরাম চট্টগ্রামের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও বিজিএমইএ’র নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ফোরাম বাংলাদেশের সভাপতি এমএ সালামের সভাপতিত্বে ও ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক এমডিএম মহিউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে বিজিএমইএ’র প্রথম সহ–সভাপতি সেলিম রহমান ও সহ–সভাপতি রফিক চৌধুরী ফোরামের গত ১৫ মাসের উল্লেখযোগ্য অর্জন ও কার্যক্রম তুলে ধরেন। তাঁরা ফোরামের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় অংশ নেন বিজিএমইএ’র পরিচালক মোহাম্মদ সাইফ উল্যাহ মানসুর, এনামুল আজিজ চৌধুরী, প্রাক্তন সহ–সভাপতি মোহাম্মদ ফেরদৌস, প্রাক্তন পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, মোহাম্মদ আতিক, আকবর খান, এ.এম. মাহাবুব চৌধুরী, আবদুল মান্নান রানা, এমএ সিদ্দিক চৌধুরীসহ চট্টগ্রামের পোশাক শিল্পের বিপুল মালিক। নতুন ঘোষিত এ কার্যনির্বাহী কমিটিতে উপদেষ্টা হিসেবে মনোনীত হলেন এমএ সালাম, এম মাহবুব চৌধুরী, মোহাম্মদ ফেরদৌস, মামুন সালাম, মো. আকবর খান, আবদুল মান্নান রানা ও এমএ সিদ্দিক চৌধুরী। একইসঙ্গে প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন আলহাজ্ব খলিলুর রহমান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন সেলিম রহমান। ভাইস প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন– মির্জা মোহাম্মদ জামশেদ আলী, মো. এমদাদুল হক চৌধুরী, মোহাম্মদ সাইফ উল্যাহ মানসুর, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন, এনামুল আজিজ চৌধুরী, সাধারণ সম্পাদক হয়েছেন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, সিনিয়র এসিসট্যান্ট সেক্রেটারি হয়েছেন ওদুদ মোহাম্মদ চৌধুরী, এসিসট্যান্ট সেক্রেটারি আরশাদ উর রহমান, কাজী মো. শফিকুল ইসলাম (টিটু), মো. ইমাম হোসাইন, শফিউল আজম চৌধুরী, বিজয় শেখর দাস, নওশা আহমেদ, অর্গানাইজিং সেক্রেটারি মির্জা আকবর আলী চৌধুরী, অর্গানাইজিং টিম মেম্বার সাকিফ আহমেদ সালাম, মোরশেদ কাদের, রায়হান শামস্, মোহাম্মদ ঈসা, আবদুর রশিদ, বশির উদ্দিন আহমেদ, ট্রেজারার মোহাম্মদ রফিক চৌধুরী, ওয়াসিফ আহমেদ সালাম, অফিস সেক্রেটারি শিব্বির আহমেদ, এসিসট্যান্ট অফিস সেক্রেটারি নুরুল ইসলাম মিটু, মো. নুরুল ইসলাম চৌধুরী, কালচারাল সেক্রেটারি রিয়াজ ওয়ায়েজ, এসিসট্যান্ট কালচারাল সেক্রেটারি মো. আবদু শুক্কুর, এক্সিকিউটিভ মেম্বার জয়নাল আবেদিন চৌধুরী, জাহেদুল ইসলাম চৌধুরী, মো. ফয়েজ মোবারত সালাম, সৈয়দ গিয়াস উদ্দিন মাহমুদ হেলাল, মো. ফরহাদ করিম ও মো. দিদারুল আলম। প্রেস বিজ্ঞপ্তি

