চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা-র্যাব সদস্যসহ আটক ৬
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম
আটক ছয় অপহরণকারী। ছবি: সংগৃহীত
-->চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি প্রেমবাজার থেকে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ হাসানকে (৩৬) তিনদিন পর কক্সবাজার জেলার টেকনাফ থানার আলীখালি রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী চক্রের মূলহোতা সাবেক সেনা ও র্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সিসহ (৩২) মোট ৬ জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) ভোরে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ ও বাঁশখালী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
আটক অন্যরা হলেন, মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।
আরও পড়ুন
পুলিশ জানায়, গত ১৭ অক্টোবর শনিবার রাত সাড়ে ৮টার দিকে প্রেমবাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান হতে এসআরবি পোশাক পরিহিত অবস্থায় সাবেক সেনা ও র্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতনামা ৫/৬ জন ব্যবসায়ী মোহাম্মদ হাসানকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে দুষ্কৃতকারীরা বিভিন্ন মোবাইল নাম্বার থেকে ভিকটিমের স্ত্রী এবং দোকানের ম্যানেজার মোজ্জাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা দাবীকৃত টাকা না দিলে ভিকটিমকে হত্যা করার হুমকি দিচ্ছিল।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ হাসানকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বাঁশখালী থানায় মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। আরও তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাদের মিডিয়ার মুখোমুখি করা হবে।
আরও পড়ুন
বাঁশখালীতে উদ্ধার হওয়া অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ হাসান। ছবি: সংগৃহীত
নাঈম/
আরও পড়ুন
ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা লুট, গ্রেপ্তার ৫
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পিএম
আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম
ছবি: খবরের কাগজ
-->ঝালকাঠির রাজাপুরে বিকাশ ব্যবসায়ী সুমন মৃধাকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ৮। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১ লাখ ৯ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার (২১ অক্টোবর) সকালে এসআরবি ৮-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তারের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে রাজাপুর উপজেলার বারাকপুর এলাকায় সুমন হোসেন মৃধার পথরোধ করে দুর্বৃত্তরা। এ সময় ধারালো রামদা ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে বিকাশের ৭ লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ১৮ অক্টোবর ভুক্তভোগী সুমন মৃধা বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করেন।
আরও পড়ুন
মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ অক্টোবর রাতে এসআরবি ৮-এর একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।
তারা হলেন, শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া এলাকার মো. গণী শরীফের ছেলে মো. আফজাল হোসেন (৫০), মো. মনজুরুল আলম মুন্নার ছেলে মো. লিটন হাওলাদার (৩০), মৃত ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে মো. আবুল কালাম (৩৮), সদর ইউনিয়নের বারবাকপুর এলাকার মো. আবুল খায়ের মৃধার ছেলে মো. চান মিয়া (২৯), মো. মজিবর হাওলাদারের ছেলে মো. মামুন হাওলাদার (২৪)।
আরও পড়ুন
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন হাওলাদারের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রাজাপুর থানায় হস্তান্তর করা হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কামাল বলেন, ‘এসআরবির সহায়তায় এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুর দুইটার দিকে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’
নেয়ামুল আহসান/অলি/
আরও পড়ুন
হবিগঞ্জে নদীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পিএম
আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পিএম
ছবি: খবরের কাগজ
-->হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারা নদীতে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর মরিয়ম বিবি (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নে নুরুল হক ভুঁইয়া আইডিয়াল স্কুলসংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মরিয়ম বিবি উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহনগর নরজাকান্দা গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী।
আরও পড়ুন
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বাড়ির পাশের কালনী নদীতে গোসল করতে যান মরিয়ম। গোসলের একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন ও স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান চালায়। তবে ওই সময় মরিয়মের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বুধবার সকালে বাঁশবাজারের পার্শ্ববর্তী নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন
কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অপু দাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মরিয়মের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। আবেদন গৃহীত হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কাজল সরকার/অন্তরা/
আরও পড়ুন
মানিকগঞ্জে গাছ থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:৩২ পিএম
আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি: প্রতীকি
-->মানিকগঞ্জের সিংগাইরে সবুজ (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামে একটি কড়ইগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে।
নিহত সবুজ মোসলেমাবাদ গ্রামের শিকিম মোল্লার ছেলে। তিনি এক সন্তানের জনক।
আরও পড়ুন
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আটটার দিকে মোসলেমাবাদ স্ট্যান্ডে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার (২১ অক্টোবর) সকালে কৃষিকাজের জন্য মাঠে যাওয়ার পথে স্থানীয় লোকজন আজিজের বাড়ির পাশে একটি কড়ইগাছে রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সবুজের বাবা শিকিম মোল্লা জানান, এক ব্যক্তির সঙ্গে তার ছেলের আর্থিক লেনদেন ছিল। সবুজ মাঝেমধ্যে বলতেন, ‘ওরা আমাকে মেরে ফেলবে।’ তবে কাদের কথা বলতেন, তা তিনি জানাতে পারেননি। গতকাল রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আজ ছেলের মৃত্যুর খবর পান তিনি।
আরও পড়ুন
এদিকে স্থানীয় কয়েকজনের দাবি, সবুজ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে তার মৃত্যুর সঙ্গে মাদক ব্যবসার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা, নাকি হত্যাকাণ্ড, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তারা।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সবুজ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
আসাদ জামান/অলি/
আরও পড়ুন
দাউদকান্দিতে সাপ আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:২৪ পিএম
আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ০২:২৬ পিএম
ছবি: খবরের কাগজ
-->কুমিল্লার দাউদকান্দি উপজেলার উত্তর ইউনিয়নের কদমতলী গ্রামের একটি মসজিদের পাশ থেকে ৩০টি বিষধর সাপ উদ্ধার করেন স্থানীয়রা। পরে সাপ আতঙ্কে সেগুলো পিটিয়ে মেরে ফেলেন এলাকাবাসী।
বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার কদমতলীর রানা জুয়েল বাড়ির জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রানা জুয়েল বাড়ির মসজিদের পাশে হঠাৎ করে কয়েকটি সাপ দেখতে পান এলাকার লোকজন। জনবসতিপূর্ণ এলাকা ও পবিত্র মসজিদের পাশে একসঙ্গে এত সাপ দেখে উপস্থিত মুসল্লি ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলা হয়।
আরও পড়ুন
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ মসজিদের পাশে একসঙ্গে এত সাপের উপস্থিতি দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ভবিষ্যতে কোনো ধরনের বিপদের ঝুঁকি এড়াতেই সাপগুলোকে মেরে ফেলা হয়েছে।
কদমতলী সরকার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মারুফ হোসেন বলেন, আমরা প্রতিদিনই মসজিদের পাশে দিয়ে স্কুলে যাই, আমাদের মনে এখন ভয় লাগছে। স্কুলে যাওয়ার সময় যদি সাপে কেটে দেয়।
আরও পড়ুন
কৃষি ও পরিবেশবিদ সহকারী অধ্যাপক মতিন সৈকত বলেন, পথচারী অথবা গ্রামবাসী এলাকায় রাস্তায় সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। তিনি পরামর্শ দেন এমন পরিস্থিতিতে সাপ পিটিয়ে না মেরে নিকটস্থ বন্যপ্রাণী উদ্ধারকারী দল (ওয়াইল্ডলাইফ রেসকিউ টিম) কিংবা বন বিভাগকে খবর দেওয়া উচিত।
লিটন সরকার/রিফাত/
