শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ৩৯ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আজ ভোরে উপজেলার গারোকোনা লেবুবাগান এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় এসব মদের বোতল জব্দ করেন হলদিগ্রাম ক্যাম্পের বিজিবি সদস্যরা।
আজ বুধবার (২১ অক্টোবর) এক ক্ষুদেবার্তায় বিজিবি এ তথ্য জানায়। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য একা লাখ ২৬ হাজার টাকা বলেও দাবে করে বিজিবি।
ক্ষুদেবার্তায় বিজিবি আরও জানায়, মালিকবিহীন অবস্থায় এসব মদ জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: শেরপুর
১৯ অক্টোবর ২০২৬
০৬ সেপ্টেম্বর ২০২৬
১২ আগস্ট ২০২৬
